| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুদামে ভেজাল পণ্য রাখায় জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৫ ইং | ০৭:০৮:০৯:পূর্বাহ্ন  |  ২২৯০৫৮৬ বার পঠিত
গুদামে ভেজাল পণ্য রাখায় জরিমানা
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে গুদামে ভেজাল পণ্য রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের ‘মেসার্স গোপাল কৃষ্ণ বণিক’ নামে একটি খাদ্যপণ্যের গুদামে ভেজাল ও নিম্নমানের খাদ্যসামগ্রী মজুদ রাখার দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে দক্ষিণ তেমুহনী সড়ক ও জনপথ বিভাগের পাশে অবস্থিত এই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে বিপুল পরিমাণ অলিভ অয়েল, লবণ, চানাচুর, সেমাই এবং নিম্নমানের শিশু খাদ্য জব্দ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী, কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিনসহ যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ জানান, নকল ও নিম্নমানের খাদ্যসামগ্রী সরবরাহ করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৬ ও ৩২ (ক) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রথমবারের মতো এ প্রতিষ্ঠানে অভিযান হওয়ায় তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠান মালিক প্রতিশ্রুতি দিয়েছেন অবৈধ ও কাগজপত্রবিহীন সব পণ্য গুদাম থেকে সরিয়ে নেওয়ার।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪