| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে গার্ল গাইডস এর ওয়ান ডে ক্যাম্প অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৫ ইং | ১৫:০৫:০১:অপরাহ্ন  |  ১৫১৬৭৮৬ বার পঠিত
শ্রীপুরে গার্ল গাইডস এর ওয়ান ডে ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীপুর(মাগুরা) প্রতিনিধি : "গাইড নেতৃত্বে বাল্য বিবাহ হবে রোধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় 'ওয়ান ডে' ক্যাম্প"-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯'টায় রেজিষ্ট্রেশনের মধ্যদিয়ে দিনব্যাপী বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের কার্যক্রম শুরু হয়। 

পরে ক্যাম্প সজ্জা, সূচি শিল্প কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতা ও আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা শেষে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে ক্যাম্প ফায়ারের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

গার্ল গাইডস্ এসোসিয়েশন মাগুরা জেলা শাখার জেলা সচিব মোছা. মর্জিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাভু। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার খান পাপিয়া ফেরদৌস, জেলা কোষাধ্যক্ষ শাহানাজ সুলতানা, স্থানীয় সচিব লুৎফুন্নাহার লুনা, স্থানীয় সদস্য রেহেনা পারভীন, অসিমা রানী, রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওয়াব আলী, টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার চক্রবর্তীসহ জেলা ও স্থানীয় কমিটির সদস্যবৃন্দ।

রিপোর্টার্স ২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪