অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল মজুমদার (৪৫) আটক হয়েছে ।
(২৭ আগষ্ট) বুধবার ভোর ৫টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার সুন্দলী ইউনিয়নের ধোপাদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা রফিকুলের বিরুদ্ধে হত্যা মামলাসহ নাশকতা মামলা রয়েছে।
সে উপজেলার ধোপাদী গ্রামের মমিন মজুমদারের পুত্র।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, রফিকুল মজুমদার নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা