| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত থেকে আসা ঢলে শতাধিক ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ১২:২০:৩৬:অপরাহ্ন  |  ১৫১৭৭৪৫ বার পঠিত
ভারত থেকে আসা ঢলে শতাধিক ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী
ছবির ক্যাপশন: ভারত থেকে আসা ঢলে শতাধিক ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী

বেনাপোল প্রতিনিধি: ভারতের উজানের পানি ও পাহাড়ি ঢলের তোড়ে যশোরের বেনাপোল সীমান্তবর্তী বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা ও সর্বাংহুদা গ্রামের ঘরবাড়ি পানির নিচে ডুবে গেছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত দুই শতাধিক কাঁচা-পাকা বাড়িঘরে পানি ওঠায় গ্রামবাসী পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া ধান্যখোলা ও বোয়ালিয়া গ্রামেও পানি প্রবেশ করছে। টানা বৃষ্টি হলে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

গ্রামবাসীর অভিযোগ, প্রায় দেড় মাস ধরে তারা পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করলেও পর্যাপ্ত সরকারি সহযোগিতা মেলেনি। সর্বাংহুদা গ্রামের ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জিয়াউর রহমান বলেন, “ভারী বর্ষণ ও ভারতীয় উজানের পানির কারণে গ্রামগুলো প্লাবিত হয়েছে। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো সহায়তা পাইনি।”

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান জানান, প্রতি বছরই ভারতীয় উজানের পানি ঢলে এই অঞ্চলের মানুষ ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি মোকাবিলায় ১৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং কয়েকটি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, “পানিবন্দী পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, তেল, লবণ ও মশলাসহ শুকনো খাবার দেওয়া হচ্ছে। পর্যাপ্ত ত্রাণ না থাকায় সবাইকে একসাথে দেওয়া সম্ভব হয়নি, তবে পর্যায়ক্রমে সব পরিবারকে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।”

পানি ওঠায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না। বিকল্প ব্যবস্থা না নিলে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

রিপোর্টার্স ২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪