| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দর্শনা মেমনগর বিপ্রদাশ স্কুলে অভিভাবক সমাবেশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৫ ইং | ০৫:৩৯:৩৬:পূর্বাহ্ন  |  ১৫১২৭৮৮ বার পঠিত
দর্শনা মেমনগর বিপ্রদাশ স্কুলে অভিভাবক সমাবেশ
ছবির ক্যাপশন: দর্শনা মেমনগর বিপ্রদাশ স্কুলে অভিভাবক সমাবেশ

দর্শনা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ সমাবেশে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মো. মশিউর রহমান। তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা দিয়ে পৃথিবীকে পরিবর্তন করা যায়।”

প্রধান অতিথির বক্তব্যে দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক বলেন, “একজন ছাত্র শিক্ষিত হলে একজনই শিক্ষিত হয়, কিন্তু একজন ছাত্রী শিক্ষিত হলে পুরো জাতি শিক্ষিত হয়। তাই অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনারা কোনোভাবেই বাল্যবিবাহ দেবেন না। বিশেষ করে মেয়েদের শিক্ষার বিষয়ে সচেতন হতে হবে এবং ছেলেদের পড়াশোনার দিকেও যথাযথ নজর রাখতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক আহম্মদ আলী বিশ্বাস, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য হাজী খন্দকার শওকত আলী, মাহবুব উল ইসলাম খোকন, নাসির উদ্দীন খেদু, রেজাউল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর রেজাউল ইসলাম, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কোটালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোরসেদুর রহমান লিংকন, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান মোহন এবং দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ।

স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকরামুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মো. আবুল কাশেম মিল্টন।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪