| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়কে তালের আঁটি বপন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ০৬:১১:১৩:পূর্বাহ্ন  |  ১৫০৬৮৭২ বার পঠিত
সড়কে তালের আঁটি বপন
ছবির ক্যাপশন: সড়কে তালের আঁটি বপন

বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলায় লক্ষণপুর স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে রাস্তার দু’পাশে পরিবেশ বান্ধব গাছ তালের আঁটি বপন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় সময় অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলায় লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর-আন্দোলপোতা সড়কের শৈলন বিল নামক স্থানে রাস্তার দু’পাশে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানিক এ সামাজিক কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনন এর সভাপতি সংস্থাপণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর খালেক, উপদেষ্টা সদস্য প্রফেসর অর্থোপেডিক ডা. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সৈয়দ আকতার উজ জামান, সাংগঠনিক সম্পাদক মসিয়ার রহমান, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শাহজাহান কবিরসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির বিভিন্ন পদের অধিকাংশ সদস্যগণ।

উল্লেখ্য, এ কার্যক্রম অনুষ্ঠানে লক্ষণপুর-আন্দোলপোতা সড়কের শৈলন বিল নামক রাস্তার দু’পাশে বজ্র নিরোধক পরিবেশ বান্ধব গাছ আড়াই হাজার তালের আঁটি বপন করা হয়।




এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪