বেনাপোল প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যশোর-১ (শার্শা) সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. আজিজুর রহমান বলেন, বিগত দেড় দশক ধরে স্বৈরশাসক হাসিনা এদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছে। শেখ হাসিনার নীতি ছিল আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো। এই একদলীয় স্বৈরশাসন নীতির কাছ থেকে মানুষ আজ মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় মানুষ বন্দি হতে চাই না, এই দেশ থেকে চাঁদাবজি আর লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে বেনাপোল হাইস্কুল মাঠে গণ-সমাবেশে এসব কথা বলেন তিনি ।
তিনি আরও বলেন, আমাদের বাক্তি জীবন, সামাজিক জীবনসহ রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরাআন সুন্নাহর বিধান চালু করতে পারি তাহলেই মানুষের মুক্তি পাবে। পাশাপাশি দেশে ও মানুষের ব্যক্তি জীবন শান্তি, শৃংখলা ও সমৃদ্ধি হবে। জামায়তে ইসলামী সেই প্রচেষ্টায় করে যাচ্ছে।
আজিজুর রহমান বলেন, সামনে নির্বাচন, আমরা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি অধিকার আদায়ের লড়াইটাও চলবে। দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝলেও কোনো কোনো দল বুঝতে চাইছে না। এর মানে হলো কেউ পুর্বের নীতিও চালু রাখতে চাই। আমরা বিশ্বাস করি জনগণ সেই সকল নীতি আদর্শকে প্রত্যাখান করবে না।
তিনি আরও বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এই ধরনের নেতৃত্ব সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির কাজ করছে।
অনুষ্ঠানের সভাপতিত্বে করেন হযরত মাওলানা মো. রিয়াছাত আলী। যৌথ সঞ্চালনায় করেন মো. আবু তালা ও মো. নুরুল হক। বিশেষ অতিধি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে যশোর জেলা নায়েবে আমির হযরত মাওলানা হাবিবুর রহমান, যশোর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর মাওলানা রিজাউল ইসলাম ও সেক্রেটারী হযরত মাওলানা ইউসুফ আলী প্রমুখ।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা