| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুটি ফ্ল্যাটের মালিক হয়েও লেবু বিক্রি করছেন ইংরেজি শিক্ষক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ১২:২২:৪৪:অপরাহ্ন  |  ১৫০৩৩১৭ বার পঠিত
দুটি ফ্ল্যাটের মালিক হয়েও লেবু বিক্রি করছেন ইংরেজি শিক্ষক

স্টাফ রিপোর্টার: ৩৮ বছর শিক্ষকতা করার পর লেবু বিক্রি করে সংসার চালাচ্ছেন আব্দুল লতিফ। জীবনের শেষ বয়সে এসে এই পথ বেছে নিতে হয়েছে শিক্ষক আব্দুল লতিফকে। ফুটপাতে বসেই এখন লেবু বিক্রি করছেন ৭৪ বছর বয়সী এই শিক্ষক। 

১৯৭২ সালে প্রতিষ্ঠিত যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আবদুল লতিফ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে স্নাতক পাস করলেও বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন তিনি। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তালিকাভুক্ত পরীক্ষকও ছিলেন। ২০১৪ সালে শিক্ষকতা পেশা থেকে অবসর নেন।

অবসরের পরে  যে টাকা পেয়েছিলেন, তা দিয়ে যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় দুইতলা একটি বাড়ি করেন। বাড়ির একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে তিনি নিজে থাকেন আর অপর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন। ওই ভাড়ার টাকা ও টিউশনি করে অবসরের পর জীবন চালাতেন এই শিক্ষক। বছর তিনেক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর পর থেকে আর টিউশনি করতে পারেন না।

আব্দুল লতিফ বলেন, ‘৩৮ বছর শিক্ষকতা করেছি। ইংরেজি পড়াতাম। শত শত মেয়েকে মানুষ করেছি। অনেকে প্রতিষ্ঠিত হয়েছে। আমার সেই মেয়েরা মাঝেমধ্যে আমাকে দেখে যায়। তারা আমাকে এ অবস্থায় দেখে রাগ করে। কিন্তু কী করব, বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। আবার জীবিকার জন্য কিছু টাকাও তো প্রয়োজন। বাড়িতে বসে না থেকে বিকেলে কিছু লেবু কিনে এনে বসি। এতে ১০০ থেকে ১৫০ টাকা আয় হয়। এতে আমার সংসার চলে যায়।’

আবদুল লতিফের স্ত্রী ৩ বছর আগে মারা গেছেন। বাড়িতে এখন পাঁচজন থাকেন। একমাত্র ছেলে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। পুত্রবধূ, নাতি-নাতনি আর জেঠাস থাকেন বাড়িতে।

আব্দুল লতিফ বললেন, বাড়িতে থাকলে কারও সঙ্গে কথাবার্তা বলা যায় না। একাকী লাগে। এখানে বসলে কিছু মানুষের সঙ্গে কথা বলা যায়। সঙ্গ পাওয়া যায়। এটাও–বা খারাপ কী! তা ছাড়া ইউরোপ-আমেরিকায় কোনো কাজকে ছোট মনে করা হয় না। তিনিও কাজটাকে ছোট মনে করেন না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪