| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ০৪:২৯:৩০:পূর্বাহ্ন  |  ১৫০৩৮৪৭ বার পঠিত
মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
ছবির ক্যাপশন: মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি : ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা ৯ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। আটকৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, গত ৩০ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাহেন্দ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে ভারতে বসবাসরত ৫ বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে আছেন ২ পুরুষ, ২ নারী ও এক শিশু। পরে রাত সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর ৫৮ বিজিবির শ্রীনাথপুর বিওপির হাতে তাদের হস্তান্তর করা হয়।

এদিকে রোববার দুপুর দেড়টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জোড়পাড়া বিএসএফ ক্যাম্প আরও ৪ বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। তাদের মধ্যে ২ জন নারী ও একজন শিশু। পরে বিকাল ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বিএসএফ।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটকৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। পুরুষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪