| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে বিদেশী পিস্তল গুলিসহ বিএনপি নেতা আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ০৬:৩৩:০০:পূর্বাহ্ন  |  ১৫০১৫৯৯ বার পঠিত
মেহেরপুরে বিদেশী পিস্তল গুলিসহ বিএনপি নেতা আটক
ছবির ক্যাপশন: মেহেরপুরে বিদেশী পিস্তল গুলিসহ বিএনপি নেতা আটক

মেহেরপুর প্রতিনিধি: 

মেহেরপুরের গাংনীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত গোলাম মোস্তফা ডাকু গাংনীর চৌগাছা গ্রামের ভিটা পাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়। 

আজ সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে চার টার সময় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ ও সেনাবাহিনীর একটি আভিযানিক দল তার নিজ বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। 

সকাল ৯ টার দিকে র‌্যাবের এক প্রস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ এর কার্যালয়ের কমান্ডার লেফ্টেনেন্ট ওয়াহিদুজ্জামান জানান, আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি নেতা গোলাম মোস্তফা ডাকু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেফতার হয়েছেন।




এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪