বগুড়া প্রতিনিধি :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের সদস্য বগুড়া জেলা বয়স ভিত্তিক দলের ৩ ক্ষুদে ক্রিকেটার বায়জিদ বোস্তামি, আফ্রিদি তারিক ও আব্দুর রহমান ইরফানকে বগুড়া ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবার বিকেলে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম আউটার মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব - ১৫ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ।
ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক সাহেদুল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় রিতুমনি , বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ,মোস্তফা মোঘল ,শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, একাডেমির পরিচালক সিরাজুল ইসলাম সাজু ,কোচ রিফাত হাসান , রাশেদ আলম, হাসিবুজ্জামান বিপুল, বৃষ্টি রানী, নুপুর আক্তার প্রমুখ ।
প্রধান অতিথি বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের অধিনায়ক বায়েজিদ বোস্তামী, আব্দুর রহমান ইরফান ও আফ্রিদি তারিককে নিয়মিত ক্রিকেট অনুশীলন করে দক্ষ ক্রিকেটার হিসাবে নিজেকে প্রস্তুত করার কথা উল্লেখ করেন, যাতে করে একাডেমি তথা বগুড়ার মুখ উজ্জ্বল হয়।
উল্লেখ্য অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের এই তিন ক্রিকেটার বগুড়া ইয়ং টাইগার ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থী ছিল।
এস