| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ১০:৩৬:০৮:পূর্বাহ্ন  |  ১৫১৩২৫৮ বার পঠিত
মেহেরপুরে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে একটি মাদক মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন সাজা ও প্রত্যেকেকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত।  সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এএসএম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, টিপু সুলতান, স্বপন আলী, আবেদ আলী, রাজিব সর্দার, ও জুয়েল রানা। টিপু সুলতান, স্বপন আলী, আবেদ আলী ও জুয়েল রানা গাংনী উপজেলার করমদী গ্রামের বাসিন্দা। এছাড়া দণ্ডপ্রাপ্ত রাজিব সর্দারের বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলায়। এদের মধ্যে রাজিব সর্দার ও জুয়েল রানা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ভোরে গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে চেক পোষ্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশী চালায় পুলিশ। এসময় ট্রাক থেকে ৪৬০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল সহ ৪ জনকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে জুয়েল রানা পালিয়ে যায়। পরে গাংনী থানার এসআই আলী রেজা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। 

দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন আদালতে। আদালত স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেশ ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড প্রদান করেন।

আসামি পক্ষের কৌশুলী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অ্যাড. আজম খোকন ও রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন মেহেরপুর জজকোর্টের পাবলিক

প্রসিকিউটর এ এস এম সাইদুর রাজ্জাক সাদ্দাম। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪