| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাহী প্রকৌশলীকে অপসারণের দাবিতে ঠিকাদারদের ব্যনার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ১১:৩২:৪২:পূর্বাহ্ন  |  ১৫৮০১৯৯ বার পঠিত
নির্বাহী প্রকৌশলীকে অপসারণের দাবিতে ঠিকাদারদের ব্যনার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের দুর্নীতির অভিযোগে তাঁর তদন্ত ও অপসারণের দাবিতে অফিসের গেইটে ব্যানার ঝুলানো হয়েছে। গত শনি ও রোববার দিনভর নির্বাহী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটকে ব্যানার ঝুলতে দেখা যায়। জেলার ঠিকাদারদের উদ্যোগে ব্যানার করা হয়েছে 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার জানান, আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী মন্ত্রী মির্জা আজমের মাধ্যমে তদবির করে ২০২৩ সালের নভেম্বর মাসে জামালপুরে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন জাকির হোসেন। এরপর থেকেই জেলায় কোটি কোটি টাকার কাজে দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। নানা অপকৌশলে ঠিকাদারদের কাছ থেকে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। 

সরকারি বিভিন্ন টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে সব কর্মকাণ্ডই নিজের ইচ্ছামতো করে আসছেন তিনি। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মির্জা আজমের আশীর্বাদপুষ্ট এই প্রকৌশলীর বিরুদ্ধে কথা বলার সাহস করেননি কেউ।

ঠিকাদার ও স্থানীয়দের অভিযোগ, নির্বাহী প্রকৌশলীর লাগামহীন দুর্নীতির কারণে জেলার উন্নয়নমূলক কার্যক্রম বাঁধাগ্রস্ত হচ্ছে। এই প্রকৌশলী তাঁর সীমাহীন ঢাকতে দুর্নীতির প্রতিবাদকারী ঠিকাদারদের লাইসেন্স বাতিলের হুমকি দেন জানা গেছে । 

সম্প্রতি তাঁর কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ঠিকাদার ও সচেতন নাগরিকরা তাঁর দুর্নীতির তদন্তে ও  অপসারণের দাবিতে তারঁ কার্যালয় ও উপ-বিভাগীয় প্রকৌশলী কার্যালয়ে প্রধান ফটকে ব্যানার ঝুলিয়ে দেন। 

জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মানাবধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, দীর্ঘদিন ধরেই এই নির্বাহী প্রকৌশলীর দুর্নীতিসহ নানা অপকর্মের কথা শোনা যাচ্ছিল। আওয়ামী লীগের আমল থেকে এখন পর্যন্ত বিনা বাঁধায় অনিয়ম-দুর্নীতি করে যাচ্ছেন তিনি। এখন ঠিকাদারদের প্রতিবাদের মাধ্যমে সেটি জনগণের সামনে চলে এসেছে। তিনি এ ব্যাপারে তিনি তদন্তের দাবি জানান।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের মোবাইল ফোনে একাধিক বার  যোগাযোগ করে  যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।  অবশেষে সোমবার অফিসে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরে তাকে খুদে বার্তা পাঠানো হয়। তবুও তার কোন উত্তর পাওয়া যায়নি। 

গণপূর্ত অধিদপ্তর টাঙ্গাইল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে  তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি জানেন না তিনি । তিনি আরও বলেন দুর্নীতির অভিযোগে যেহেতু অফিসের ফটকে ব্যানার ঝুলানোর ঘটনা ঘটেছে। সেহেতু  তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪