| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মর্ধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ১১:৪৮:৩৯:পূর্বাহ্ন  |  ১৫৭৪৮৬১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মর্ধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় কেক কাটা, বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে কেক কাটার পর এক আনন্দ র‌্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহ সভাপতি এড. শফিকুল ইসলাম, এড. তরিকুল ইসলাম রুমা, এবিএম মোমিনুল হক, জসিম উদ্দিন রিপন,সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম।জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ে দীর্ঘ ৪৭ বছরের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস বহন করছে। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপর দেশের অরাজকতা পরিস্থিতিতে জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪