জামালপুর প্রতিনিধি : জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর)দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহরের ফৌজদারী মোড়ে জেলা বিএনপি'র উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এড. শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুনসহ বিএনপি'র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে শেষ হয়।
এতে জেলার ৭টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ৮ পৌর বিএনপি'র বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে র্যালীতে অংশ গ্রহণ করেন।
র্যালী শেষে দয়াময়ী চত্বরে সমাপনী বক্তব্যে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন , ২৩ আগস্ট সম্মেলনের মাধ্যমে নবগঠিত জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েও যারা দলের মধ্যে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদেরকে বিএনপি'র মূল স্রোতধারায় ফিরে এসে দলের বৃহত্তম স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জামালপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মুস্তাফিজুর রহমান বাবুলসহ নেতৃবৃন্দ।
রিপোর্টার্স ২৪/এসএন