| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টুপি-দাঁড়ি পড়ে মিথ্যার আশ্রয় নিয়ে ভোট ভন্ডুল করতে দেওয়া হবে না : খোকন তালুকদার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ১৫:১৭:৩৩:অপরাহ্ন  |  ১৬০৪১৭৬ বার পঠিত
টুপি-দাঁড়ি পড়ে মিথ্যার আশ্রয় নিয়ে ভোট ভন্ডুল করতে দেওয়া হবে না : খোকন  তালুকদার

মাদারীপুর প্রতিনিধি: টুপি-দাঁড়ি পড়ে মিথ্যার আশ্রয় নিয়ে আগামী নির্বাচনের ভোট কিছুতেই ভন্ডুল করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য পদ প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর জেলা বিএনপি’র উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুর আগে শহরের স্বাধীনতা অঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি  বলেন, গত ১৭ বছর দেশের মানুষের ভোটের অধিকার ও ভাতের অধিকার কায়েম করার জন্য রাজপথে ছিলাম। আবার ভোটের জন্য রাজপথে নামলে কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ ভোটের পক্ষে আছে। আমরাও বাংলাদেশের জনগণের পক্ষে আছি। বাংলাদেশের মানুষ আগামী দিনে নির্বাচন চায়। তারেক রহমানকে বাংলাদেশে দেখতে চায়। এই নির্যাতিত মানুষের অভিভাবক হিসেবে মানুষ তাকে দেখতে চায় বলেও মন্তব্য করেন আনিসুর রহমান তালুকদার খোকন।

এসময় আরো বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। শহরের লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ইটেরপুলে গিয়ে শেষ হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪