| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি’র দায়িত্ব সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ১৮:০৪:২৮:অপরাহ্ন  |  ১৫৯১০৬৮ বার পঠিত
বিএনপি’র দায়িত্ব সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা
ছবির ক্যাপশন: বিএনপি’র দায়িত্ব সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা।

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি’র দায়িত্ব সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা। যাতে সুষ্ঠ নির্বাচন হয়।

নেতা-কর্মিদের উর্দ্দেশ্যে তিনি আরও বলেন, যদি নির্বাচন চাও, তাহলে আর এইসব বিশৃঙ্খলা করা যাবে না। আমরা প্রধান উপদেষ্টাকে বলে এসেছি, এই দায়িত্ব আমরা নিলাম।

সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এসময় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

দিবসটি উপলক্ষে শহরের ইসলামিয়া কলেজ মাঠ থেকে বর্নাঠ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। বাদ্যযন্ত্র নিয়ে রং-বেরংয়ের পোষাক পড়ে বিএনপি ও এর অংগ সহযোগি সংগঠনের বিপুল নেতা-কর্মি এতে অংশগ্রহন করেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪