| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটিয়ায় ট্রেনের বগি রেখেই চলে গেছে ঢাকা গামী ট্রেনের ইঞ্জিন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ১৩:০৪:১৬:অপরাহ্ন  |  ২২৭৫২১৫ বার পঠিত
পটিয়ায় ট্রেনের বগি রেখেই চলে গেছে ঢাকা গামী ট্রেনের ইঞ্জিন
ছবির ক্যাপশন: পটিয়ায় ট্রেনের বগি রেখেই চলে গেছে ঢাকা গামী ট্রেনের ইঞ্জিন

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের বগি রেখেই চট্টগ্রামে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। 


সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেল পথের পটিয়ার কমলমুন্সির হাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি পটিয়ার কমলমুন্সির হাট স্টেশন এলাকায় পৌছালে ইঞ্জিনের হুইচ পাইপ ভেঙে ইঞ্জিন ও সকল বগি আলাদা হয়ে যায়। এসময় চালক বগি রেখেই ইঞ্জিন নিয়ে চট্টগ্রাম ফিরে যায়। ট্রেনটি লাইনচ্যুত হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।


পটিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ পাভেল জানান, পর্যটক এক্সপ্রেসের ট্রেনটি রাতে কমলমুন্সির হাট স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগি ও ইঞ্জিন আলাদা হয়ে যায়।মেরামত ও নতুন ইঞ্জিন পাঠানোর পর রাত ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪