| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৫ ইং | ০০:০৮:৫৮:পূর্বাহ্ন  |  ১৬০৪৪৪৭ বার পঠিত
রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর দক্ষিণখান এলাকায় স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় মাসুদ নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকলিমা আক্তার নোয়াখালীর চাটখিল উপজেলার মৃত রফিকুল্লাহর মেয়ে। তিনি দক্ষিণখানের দেওয়ানবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। আকলিমার একটি কাপড়ের শোরুম ছিল।

নিহতের মেয়ে সাইরী জানান, সোমবার রাতে তার মায়ের দ্বিতীয় স্বামী মাসুদ বাসায় এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত মাসুদকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণখান থানাকে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪