| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ১৩ জনকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ, ১২ ঘণ্টা পর উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১৫:১৬:৩৬:অপরাহ্ন  |  ১৫৪ বার পঠিত
লক্ষ্মীপুরে ১৩ জনকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ, ১২ ঘণ্টা পর উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বাড়ির গেইটে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখা দুটি পরিবারকে ১২ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের নতুন মহিলা কলেজ সংলগ্ন মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাদের উদ্ধার করা হয়।

এর আগে শনিবার রাত ১১টায় সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে বাসার গেইট ও মার্কেটের প্রতিটি দোকানে তালা এবং সামনে মাটির বস্তা ফেলে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে অভিযোগ পেয়ে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মাটির বস্তা সরিয়ে এবং গেইটের তালা খুলে ৯ জন নারী, তিন জন শিশু ও একজন বৃদ্ধকে অবমুক্ত করে।

এদিকে অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে অভিযুক্তরা ভুক্তভোগীদের থেকে ৪০ লক্ষ টাকা চাঁদাদাবি করে আসছে। তা না দেওয়ায় শনিবার রাত ১১টার দিকে জামাল, তারেক, রুবেল, তোফায়েলসহ অনেকেই দেশীয় অস্ত্রসহ ভুক্তভোগীদের বাড়ির গেইটে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে এবং কোন আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দেই।

অবরুদ্ধ পরিবারের সদস্যরা বলেন, শনিবার রাতে অভিযুক্তরা হঠাৎ এসে আমাদের বাড়ির গেইটে তালা লাগিয়ে দেই এবং আমাদের প্রাণ নাশের হুমকি দেই। তারা বাড়িতে তালা দেওয়ার কারণে আমরা অবরুদ্ধ হয়ে পড়ি। সকালে আমাদের ছেলে-মেয়েরা স্কুল যেতে পারেনি। তারা আমাদের প্রাণনাশের হুমকিও দেয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি। 

অপরদিকে অভিযুক্তরা জানান, এই জমি তাদের পৈতৃক সম্পত্তি, রহিমা বেগমরা জোরপূর্বক দখল করে রেখেছে। আমরা আমাদের জমি উদ্ধার করতে গিয়েছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই সোহেল রানা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্তদের ডেকে তালা খুলে অবরুদ্ধদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কাগজ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪