| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালথায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৫ ইং | ০৮:৫০:২৭:পূর্বাহ্ন  |  ১৫৯৪৬৭৬ বার পঠিত
সালথায় গৃহবধূকে পিটিয়ে হত্যা
ছবির ক্যাপশন: সালথায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী বক্কার শেখকে (৪৩) আটক করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রংরায়েরকান্দি গ্রামে মঙ্গলবার ভোররাতে মর্জিনা ও বক্কারের মধ্যে প্রচণ্ড আকারে ঝগড়া হয়। একপর্যায়ে বক্কারকে ঘর থেকে বের দেয় স্ত্রী ও সন্তানেরা। পরে ঘরের টিনের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে বটির আছারী দিয়ে মর্জিনার মাথায় আঘাত করে স্বামী বক্কার। একাধিক আঘাতের কারণে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যায় মর্জিনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বক্কারকে আটক করে। 

এসময় বক্কারের মা ঠেকাতে আসলে গুরুত্বর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মর্জিনার বোন রোজিনা বেগম ও ভাই রাশেদ মোল্যা বলেন, সাংসারিক বিষয় নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো তাদের। আমরা অনেকবার এসে দুজনের মধ্যে মিলমিশ করে দিয়েছি। ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে তাদের সংসার চালানোর জন্য অনেক সহযোগিতা করেছি আমরা। পূর্বের  মতো এদিনও ভোররাতেও দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। এই ঝগড়ার এক পর্যায়ে আমার বোনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। আমরা এর সঠিক বিচার চাই। 

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে বটির আছারি দিয়ে স্ত্রী মর্জিনাকে হত্যা করে স্বামী বক্কার শেখ। খবর পাওয়া মাত্রই বক্কারকে আটক করা হয়। এদিকে মর্জিনার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪