| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে তিন দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক কর্মশালা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৫ ইং | ০৮:৫২:৩৩:পূর্বাহ্ন  |  ১৫৭২০৪৬ বার পঠিত
মাদারীপুরে তিন দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক কর্মশালা
ছবির ক্যাপশন: মাদারীপুরে তিন দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক কর্মশালা

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে সুস্বাস্থ্য ও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা সোমবার (১ সেপ্টেম্বর) থেকে মাদারীপুর সদর উপজেলার হলরুমে শুরু হয়ে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

সোমবার (১সেপ্টেম্বর)  সকালে আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন মাদারীপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা দীপ্তি রাণী সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সুস্থ জীবনযাপনের জন্য সুষম খাদ্য গ্রহণ ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সমাজে ফলিত পুষ্টির বার্তা পৌঁছে দিতে সক্ষম হবেন।

এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন পেশার মোট ৩০ জন অংশগ্রহণকারী যুক্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ ও মৎস্য কর্মকর্তারা, স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, তথ্য আপা, মাঠকর্মী, পল্লী উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন প্রতিনিধি, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও স্থানীয় এনজিও কর্মীরা।

প্রশিক্ষণ পরিচালনা করছেন বারটান আঞ্চলিক কার্যালয়ের পুষ্টি শিখার প্রশিক্ষক ছামিয়া মাহবুবা। তিনি অংশগ্রহণকারীদের ফলিত পুষ্টির গুরুত্ব, পুষ্টিহীনতা দূরীকরণে করণীয় এবং জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টির ভূমিকা বিষয়ে বিস্তারিত ধারণা দিচ্ছেন।

আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞান প্রয়োগ করে সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সঠিক খাদ্যাভ্যাসের প্রসার এবং ফলিত পুষ্টির চর্চা বিস্তারে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়বে এবং সুস্থ জাতি গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজক ও অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেছেন।



এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪