শেরপুর প্রতিনিধি: শেরপুরে বিভিন্ন দুর্নীতিবাজ ও সরকারি দপ্তরে ঘুষ বাণিজ্য, সরকারী কর্মকর্তা ও কর্মচারীরারা সাধারন মানুষ কে হয়রানি – অনিয়ম উপলক্ষে ,গণশুনানীতে সাংবাদিকদের সাথে দুদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ।
আগামী ৮ সেপ্টেম্বর সোমবার সকালে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রকাশ্যে ওই গণশুনানীর আয়োজন করেছে শেরপুর ও জামালপুর জেলার সমন্বিত দুদক কার্যালয়। এতে প্রধান অতিথি থাকবেন ‘দুদক’ এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সহ আরো অনেক গনমাধ্যম কমীবৃন্দ ।
এ-ইসময় শেরপুরে বিভিন্ন দুর্নীতিবাজ এবং বিভিন্ন সরকারি দপ্তরে ঘুষ বাণিজ্য, হয়রানি ও অনিয়মের বিষয়ে তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত দুদক কর্মকর্তাদের কাছে আহ্বান জানান।
দুদক এর সমন্বিত শেরপুর ও জামালপুর জেলার উপ-পরিচালক আবু সাঈদ বলেন, ৫ আগস্ট এর আগের দুদক এবং ৫ আগস্ট এর পরের দুদক অনেক পার্থক্য রয়েছে। আমরা এখানে দুর্নীতিবাজ, ঘুষখোর ও অনিয়মকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে শেরপুরের বেশ কয়েকজন দুর্নীতিবাজের তদন্ত চলমান রয়েছে তাদের বিষয়ে সর্বশেষ তথ্য খুব শীঘ্রই জানানো হবে।
গণশুনানিতে শেরপুরের সাধারণ মানুষ যেন উদ্বুদ্ধ হয় দুর্নীতিবাজদের তথ্য দিতে সে বিষয়ে সাংবাদিকদের প্রচারণার মাধ্যমে সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় শেরপুর প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা, সাধারণ সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন