| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়াদ ছাড়া রসমালাই, রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৫ ইং | ১১:৪৫:২৬:পূর্বাহ্ন  |  ১৫৮৫১৮৯ বার পঠিত
মেয়াদ ছাড়া রসমালাই, রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা

চাঁদপুর প্রতিবেদক : চাঁদপুরে রস মালাইতে মেয়াদ না থাকা এবং ঘি এ রঙ মেশানোর অপরাধে মীম বনফল সুইটস এন্ড পেস্টি শপ নামে প্রতিষ্ঠান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরান বাজার অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী কর্তৃক শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, রস মালাইতে মেয়াদ না থাকা এবং ঘি এ রঙ মেশানোর অপরাধে  মীম বনফল সুইটস এন্ড পেস্টি শপ মালিককে  ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক বাদশা মিয়া পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা স্বাস্থ্য পরিদর্শক মো: নজরুল ইসলাম, চাঁদপুর পৌরসভা স্বাস্থ্য পরিদর্শক মো. রাজু মিয়া এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪