ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ময়না হত্যা মামলার ১নং পলাতক আসামী হোসেন মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। (২ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে শহরের পুনিয়াউট (নয়নপুর) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে জেলার বিজয়নগর উপজেলার আতকাপাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, মামলার বিবরণে জানা যায়, ভিকটিম ময়না (১২) বিবাদীদের পূর্ব পরিচিত। পূর্ব বিরোধের জের ধরে গত ১৩/০২/২০২৫ ইং তারিখ
ভিকটিমের বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠানে গান-বাজনাকে কেন্দ্র করে বরের পক্ষের সাথে এলাকার লোকজনের তর্ক-বিতর্কসহ উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ মারামারি হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে আসামীগণ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঘটনাস্থলে আগে থেকে ওৎপেতে থাকে। ভিকটিম পরিবারের জরুরি কাজে মনিপুর বন্দর বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হলে ঘটনাস্থলে পৌছামাত্র সকল বিবাদীগণ ভিকটিমের উপর এলোপাথারি মারপিট শুরু করে। মারামারির গ্রেফতারকৃত আসামী হোসেন ভিকটিম ময়নাকে খুন করার উদ্দেশ্যে বল্লম দিয়ে বুকের বাম পামে গুরুতর আঘাত করে।
পরবর্তীতে ভিকটিমের ডাক চিৎকারে এলাকাবাসীর সহায়তায় ময়নাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স ২৪/এসএন