| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৫ ইং | ০৬:২৫:৫৫:পূর্বাহ্ন  |  ৪৮৬২০৩৯ বার পঠিত
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার রহিমাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন- পাবনার বেড়া উপজেলার বনগ্রাম উত্তর গ্রামের বিনয় চন্দ্রের ছেলে বিপ্লব কুমার দাস (৩৫) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিলকলমি গ্রামের পরশ উল্লাহ সরকারের ছেলে মো. আলতাব হোসেন (৩৯)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পরিচালিত অভিযানে শ্যামলী পরিবহনের একটি বাসের সামনের লাগেজ বক্স তল্লাশি করে একটি রেক্সিন কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে দুটি প্যাকেটে লাল পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’


রিপোর্টার্স ২৪/ এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪