অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাপাশহাটী গ্রামে গত ২ সেপ্টেম্বর গভীর রাতে ঘরের টিন খুলে জেসমিন নামে এক মহিলাকে হত্যার চেষ্টা করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘরের দুইটা টিন খুলে প্রবেশ করে স্ক্রু ড্রাইভার দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মুখ, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে ও গামছা দিয়ে ফাস লাগিয়ে হত্যার চেস্টা চালানো হয়।
আহত জেসমিন বর্তমানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার চাচা হারুন কাজী বাদী হয়ে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে অভয়নগর থানা পুলিশের একটি দল ৭ সেপ্টেম্বর ( রবিবার) সকাল ৯ টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে বিল্লাহ হোসেন বিলার পুত্র মিজানুর রহমান (৫৯) কে তার নিজ বাড়ি থেকে আটক করে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মিজানুর রহমান নামে একজন কে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন