| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইল শহরে চার ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি, আহত দুই পাহারাদার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১৯:০৪:৫০:অপরাহ্ন  |  ৬৬৭ বার পঠিত
টাঙ্গাইল শহরে চার ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি, আহত দুই পাহারাদার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের বটতলা এলাকায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় দুই নিরাপত্তাকর্মীকে মারধর করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় দুটি প্রতিষ্ঠান থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করা হয়।

আহতরা হলেন শহরের আকুরটাকুর পাড়ার বাসিন্দা ও বিআরবি কেবলসের পাহারাদার মিজানুর রহমান (৫০) এবং হকার্স মার্কেটের নিরাপত্তাকর্মী আব্দুল খালেক (৫৫)। তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক ৩টার দিকে একদল দুর্বৃত্ত বটতলা এলাকার ময়নামতি জুয়েলার্স, পরশমনি জুয়েলার্স, ইসরাত ইলেকট্রিক হাউজ ও বিআরবি কেবলসের শোরুমে হানা দেয়। এ সময় দায়িত্বে থাকা দুই পাহারাদারকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় তারা। পরে পরশমনি জুয়েলার্স ও বিআরবি কেবলসের শোরুম থেকে মালামাল নিতে না পারলেও ময়নামতি জুয়েলার্স ও ইসরাত ইলেকট্রিক হাউজ থেকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

ময়নামতি জুয়েলার্সের স্বত্বাধিকারী বিমল চন্দ্র কর্মকার জানান, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়ে দোকানের সামনে গিয়ে দেখেন, তালা কাটা। পরে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মী খলিলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় দোকানের মূল্যবান মালামালও লুট হয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অন্যদিকে, ইসরাত ইলেকট্রিক হাউজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামের শ্যালক আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে কর্মচারীরা দোকানের তালা কাটা দেখতে পেয়ে তাঁদের খবর দেন। পরে দোকানে গিয়ে ভেতরের সবকিছু এলোমেলো অবস্থায় পাওয়া যায়। দুর্বৃত্তরা ক্যাশে থাকা ৭০ হাজার টাকা এবং প্রায় ৩ লাখ ২ হাজার ৭০০ টাকা মূল্যের বৈদ্যুতিক তার লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাহেরুল ইসলাম বলেন, ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪