| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়ে মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১৮:৫৯:০০:অপরাহ্ন  |  ৮৩৭ বার পঠিত
মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়ে মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়ে মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং শিক্ষার মানোন্নয়নবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মীর শাহে আলমের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আতিকুর রহমান।

বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

অনুষ্ঠানে মেধা যাচাই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষার পরিবেশ, পাঠদানের মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪