| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুলবাড়ীতে ইয়াবাসহ গ্ৰেপ্তার এক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৫ ইং | ১৩:৩৮:২৫:অপরাহ্ন  |  ১৫৬৪১২০ বার পঠিত
ফুলবাড়ীতে ইয়াবাসহ গ্ৰেপ্তার এক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রাম থেকে ওই মাদক কারবারীকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।

পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল শনিবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আবুল হোসেনের (৬০) বাড়িতে তল্লাশী চালায়। তল্লাশি করে ১০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী জানান, ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার ওই ব্যক্তির বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪