| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ডপস-এর সহায়তায় ১১০ শিক্ষার্থীর কলেজে ভর্তি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ১১:১৭:১১:পূর্বাহ্ন  |  ১৫৭২৬১৪ বার পঠিত
শেরপুরে ডপস-এর সহায়তায় ১১০ শিক্ষার্থীর কলেজে ভর্তি
ছবির ক্যাপশন: ডপস-এর সহায়তায় ১১০ শিক্ষার্থীর কলেজে ভর্তি

শেরপুর প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১০ জন শিক্ষার্থীকে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে ডপস (ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি)। সোমবার( ৮ সেপ্টেম্বর) শেরপুর শহরের গৌরিপুরে ডপস ক্যাডেট মেসে এ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা ও শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি ছিলেন ডপস সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অবঃ), সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা এবং দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মান্নান সোহেল। শিক্ষার্থীদের অভিভাবকেরাও এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি রাজিয়া সামাদ ডালিয়া বলেন, “দারিদ্র্য কোনো বাধা নয়। শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে সমাজ ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।”

সাংবাদিক মান্নান সোহেল বলেন, “ডপস-এর সহায়তা শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করছে। তারা আলোকিত মানুষ হয়ে আলোকিত সমাজ গড়ে তুলবে এটাই প্রত্যাশা।”

ডপস প্রতিষ্ঠাতা শাহীন মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শেষে ১১০ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪