| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ১২:২৫:১৬:অপরাহ্ন  |  ১৫৭৪৮২০ বার পঠিত
লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ফিতা কেটে লাইব্রেরীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

পৌর প্রশাসক মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, চৌমুহনী এস এ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জেড এম ফারুকী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “তথ্যসমৃদ্ধ বই দিয়ে এই লাইব্রেরিটি সুন্দরভাবে সাজানো হয়েছে। পৌরবাসী সেবা নিতে এসে লাইব্রেরীতে বসে বই পড়লে তাদের মন সমৃদ্ধ হবে। বই পড়ার মাধ্যমে তারা আনন্দের পাশাপাশি জ্ঞানের খোরাকও পাবে।”

পৌর প্রশাসক মো: জসীম উদ্দিন বলেন, “মানুষের মাঝে ইতিবাচক চিন্তা-চেতনা জাগ্রত করতে পারে এমন বই এখানে রাখা হয়েছে। সেই ধারাবাহিকতায় ইতিহাস-ঐতিহ্য, কবিতা, সাহিত্যসহ দেশের সেরা লেখকদের বই সংরক্ষিত হয়েছে।”

এর আগে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার পৌর কার্যালয় ঘুরে দেখেন এবং পরে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে পৌরসভায় সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের যথাযথ সেবা প্রদানে অবদান রাখার জন্য পৌরসভার ছয়জন কর্মকর্তাকে পৌর প্রশাসকের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ভবিষ্যতে সেবাগ্রহীতাদের আরও সুন্দরভাবে সেবা প্রদানে উৎসাহিত করতেই এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানান পৌর প্রশাসক।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪