| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাকলিয়ায় গ্যারেজ মালিককে খুন, গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ১৭:৩৩:৩৩:অপরাহ্ন  |  ১৫৭৭৫০৬ বার পঠিত
বাকলিয়ায় গ্যারেজ মালিককে খুন,  গ্রেপ্তার ২
ছবির ক্যাপশন: বাকলিয়ায় গ্যারেজ মালিককে খুন, দ্রুততর সময়ে গ্রেপ্তার ২

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শান্তিনগর বগারবিল এলাকায় ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৩৪) নামে এক ব্যক্তি খুন হয়েছে। স্থানীয়রা জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হামলা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে বলাকা আবাসিকের বিপরীতের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

খুন হওয়া শাহজাহান মিয়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি বাকলিয়া থানার বলাকা আবাসিক এলাকার নুরু সাহেবের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি একটি ভ্যানগাড়ির গ্যারেজ পরিচালনা করতেন।

শাহজাহানকে হাসপাতালে নিয়ে যাওয়া মো.আকবর বলেন, ‘গ্যারেজের মালিক শাহজাহানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করলে বায়েজিদ-কালাম সহ কয়েকজন মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪