| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে গোলচত্ত্বর ও ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১০:০২:২০:পূর্বাহ্ন  |  ১৫৮৬৬৩৫ বার পঠিত
মানিকগঞ্জে গোলচত্ত্বর ও ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন
ছবির ক্যাপশন: গোলচত্ত্বর ও ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্ত্বর ও ফ্লাইওভার নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় জনসাধারণ এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, ছাত্রদল সভাপতি আব্দুল খালেক শুভ এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব।

বক্তারা অভিযোগ করে বলেন, অপরিকল্পিতভাবে নির্মিত রোড ডিভাইডারের কারণে প্রতিদিন শহরে প্রবেশ ও বের হওয়ার পথে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে দুর্ঘটনা বাড়ছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

তারা আরও বলেন, মানিকগঞ্জ জেলার জনসংখ্যা ও যানবাহনের চাপ দিন দিন বাড়ছে। অথচ আধুনিক নগর পরিকল্পনার অভাবে সড়ক অবকাঠামো মারাত্মক সংকটে পড়েছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।

এ সময় বক্তারা অবিলম্বে রোড ডিভাইডার অপসারণ করে আধুনিক মানসম্পন্ন গোলচত্ত্বর ও ফ্লাইওভার নির্মাণের জোর দাবি জানান। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা না নিলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪