| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালমনিরহাটের পাটগ্রামে গাছ কাটতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১১:৫৪:২৫:পূর্বাহ্ন  |  ১৫৮৫৮৬২ বার পঠিত
লালমনিরহাটের পাটগ্রামে গাছ  কাটতে গিয়ে রিকশাচালকের মৃত্যু
ছবির ক্যাপশন: পাটগ্রামে গাছ কাটতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের কচুয়ার পাড় এলাকায় গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে রহমত আলী (৪৮) নামে এক রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে রহমত আলী তার বাড়ির পাশের কবরস্থানের জমি থেকে একটি গাছ কাটার সময় অসাবধানতাবশত গাছটি তার মাথায় পড়ে। এতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে  উদ্ধার করে পাটগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তাহা মৃত্যু হয়। রহমত আলী পশ্চিম জগতবেড় কচুয়ার পাড় এলাকার মৃত পসর মামুদ এর ছেলে। পেশায় তিনি একজন রিক্সা চালক।

এ বিষয়ে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪