খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সাড়ে চেঙ্গী স্কয়ার থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। জেলা মহিলাদলের সভাপতি কুহেলী দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
সভায় বক্তারা সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা সহ উপজেলা পর্যায়ের মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা