| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুরে খ্রিস্টান তরুণীর রহস্যজনক মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১৪:০১:০৪:অপরাহ্ন  |  ১৫৪৩১৩০ বার পঠিত
উজিরপুরে খ্রিস্টান তরুণীর রহস্যজনক মৃত্যু
ছবির ক্যাপশন: খ্রিস্টান তরুণীর রহস্যজনক মৃত্যু

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসার খ্রিস্টান পল্লীতে মামার ঘর থেকে এক সন্তানের জননী ন্যান্সি মণ্ডল (২০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ন্যান্সি মণ্ডল অঞ্জন মণ্ডলের কন্যা। বাবা-মা মারা যাওয়ার পর তিনি মামার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। প্রায় দু’বছর আগে অবিবাহিত অবস্থায় তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে স্থানীয় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বিরুদ্ধে ন্যান্সি আদালতে ধর্ষণ মামলা দায়ের করেছিলেন। তবে পরবর্তীতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মামলাটি মীমাংসা হয় বলে অভিযোগ রয়েছে।

এরপর তিনি বরিশাল শহরে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। গত (৮ সেপ্টেম্বর )রাতে ছোট মামা সুমন পাণ্ডের সঙ্গে মামার বাড়িতে ফেরেন তিনি। পরদিন সকালে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খ্রিস্টান পল্লীর একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, ন্যান্সির সন্তান ও ধর্ষণ মামলার মীমাংসার টাকা নিয়ে তার মামাদের সঙ্গে বিরোধ ছিল। তারা আরও অভিযোগ করেন, ন্যান্সি নিজে কোনো টাকা পাননি; বরং মামারা সামান্য খরচ দিলেও আসল টাকা নিজেরাই আত্মসাৎ করেন। এছাড়া যে ঘরে মরদেহ উদ্ধার হয়েছে, সেখানে দরজা ছিল না। ফলে ওই ঘরে আত্মহত্যা করা নিয়ে রহস্য দেখা দিয়েছে।

অন্যদিকে নিহতের মামার পরিবার দাবি করেছে, ন্যান্সি একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪