| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় শজিমেক হাসপাতালে মানসিক স্বাস্থ্য সচেতনতা সেশন অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১৪:১৩:৫৩:অপরাহ্ন  |  ১৫৮২২২০ বার পঠিত
বগুড়ায় শজিমেক হাসপাতালে মানসিক স্বাস্থ্য সচেতনতা সেশন অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: বগুড়ায় শজিমেক হাসপাতালে মানসিক স্বাস্থ্য সচেতনতা সেশন অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) বগুড়ায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক ব্যতিক্রমধর্মী মানসিক স্বাস্থ্য সচেতনতা সেশনের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও একাডেমিক উৎকর্ষে প্রতিষ্ঠানের অঙ্গীকারের অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।

দিনটির কার্যক্রম উদ্বোধন করেন শজিমেকের অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার। পরে অনুষ্ঠিত হয় মূল সেশনটি, যা পরিচালনা করেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ডা. মেখলা সরকার। তিনি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, মানসিক চাপ মোকাবেলার কৌশল এবং চিকিৎসা পেশায় মানসিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা করেন। শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ তার বক্তব্যে গভীর আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শজিমেকের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মারুফুল হক, সাইকিয়াট্রিস্ট ডা. আজিজুল হাকিম বাপ্পা প্রমুখ।

সেশনের পর প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় একটি প্রেজেন্টেশন প্রতিযোগিতা। এতে অংশ নেন ১২০ জনেরও বেশি শিক্ষার্থী, যারা স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাদের বিশ্লেষণী ক্ষমতা, উপস্থাপনা দক্ষতা ও জ্ঞানের প্রদর্শন করেন।

সিনিয়র শিক্ষক, একাডেমিক স্টাফ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এটি শিক্ষার্থীদের পারস্পরিক শেখা ও বৌদ্ধিক বিকাশে একটি সফল প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত হয়।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪