| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিডিও বার্তায় আন্দোলনে একাত্মতা নিক্সন চৌধুরীর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১৭:৩২:৩০:অপরাহ্ন  |  ১৫৫১৯৫৮ বার পঠিত
ভিডিও বার্তায় আন্দোলনে একাত্মতা  নিক্সন চৌধুরীর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া
ছবির ক্যাপশন: মজিবুর রহমান নিক্সন চৌধুরী। ফাইল ছবি

ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী দুটি ইউনিয়নকে যখন ফিরিয়ে আনতে রাজপথে অবস্থান নিয়ে গণআন্দোলনের পাশাপাশি সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছিল পৃথক দুটি ইউনিয়নের আমজনতা ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার ভাতিজা ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন যিনি সপরিবারে দেশের মাটি ছেড়ে বিদেশে পালিয়ে থেকেও মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল চারটায় দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি বক্তব্য পোস্ট করেন।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্ট প্রকাশ হতেই আওয়ামী লীগের নেতাকর্মী ও তার অনুসারীরা ভিডিওটি শেয়ার দেওয়ায় জনসম্মুখে দৃশ্যমান হয়ে ওঠে সাবেক সংসদ সদস্যর ভিডিও পোস্টটি।  ভিডিও চিত্রের বক্তব্য রীতিমত রাজনৈতিক ও সামাজিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অভিমত সচেতন নাগরিক সমাজের। 

সংশ্লিষ্টদের মতে, ভাঙ্গাবাসীর গণআন্দোলনে সারাদেশের সাথে যখন ২১টি জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ওঠে ঠিক সেই মুহূর্তে নিক্সন চৌধুরীর ভিডিও বার্তা জনমনে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। বিশেষ করে দুটি ইউনিয়নের জনগণের সামাজিক আন্দোল রাজনীতির ঊর্ধ্বে থেকে বিএনপি জামায়াত ইসলামি, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে একাত্মতা প্রকাশ করে ইউনিয়ন দুটি পুনঃরায় ভাঙ্গা উপজেলার সাথে জড়িত করতে রাজপথে নেমে আন্দোলন করেছে এবং আইনের আওতায় সকল প্রক্রিয়ায় কাজ শুরু করছিল বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় তখন শেখ হাসিনার ভাতিজা মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ভিডিও বার্তায় অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন অবৈধ বলার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধচারণ ইঙ্গিত পূর্ণ বক্তব্য, এআসনে বিএনপির ভোট নেই এবং গত ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ১৮০০ এর উপরে কোন ভোট পায়নি। তারা চোখের সামনে মিথ্যা বলে চলছে এবং তারা মনে করছেন ভাঙ্গা উপজেলা থেকে যদি দুটি ইউনিয়ন কেটে নিয়ে যাওয়া হয় তাহলে নৌকার ভোট কমবে। বর্তমান সরকার ও নির্বাচন কমিশন অবৈধ উল্লেখ করে সাবেক সংসদ সদস্য আরও বলেন, আপনারা আন্দোলনে নেমেছেন আন্দোলন চালিয়ে যান। ভাঙ্গাবাসী আপনাদের সাথে আছে। বিএনপির প্রার্থীকে চিটার বাটপার ইঙ্গিত করে তিনি বলেন, যে দুটি ইউনিয়ন ভাঙ্গা উপজেলা থেকে কেটে নেওয়া হয়েছে তারা বলছেন দুটো ইউনিয়ন আলগী ও হামিরদী বিএনপি অধ্যুষিত এলাকা। ভাঙ্গা কোনদিনই বিএনপি অধ্যুষিত এলাকা ছিল না। আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে সাবেক  সংসদ সদস্য আরও বলেন, আমাদের রক্ত থাকতে কখনও দুই ইউনিয়নকে অন্য উপজেলার সাথে যেতে দিবো না। অবৈধ সরকার ও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রোড ঘাঁট সবকিছু বন্ধ করে দিয়ে আমাদের দাবী পুরণ না হওয়া পর্যন্ত সবকিছু বন্ধ করে দিতে হবে। আমি এবং দেশবাসী আপনাদের সাথে আছি  জানিয়ে জয়বাংলা ধ্বনি ও জয় শেখ হাসিনা উচ্চারণের মধ্যে দিয়ে সাবেক সংসদ সদস্য তার অবস্থান আন্দোলনকারীদের সাথে বিষয়টি পুরোপুরি পরিস্কার করেন। মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ভিডিও বার্তা সকল মহলে পৌঁছে যাওয়ায় এবং চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশে ভিন্নতার সূরের স্বর কন্ঠ দৃশ্যমান হয়ে ওঠেছে ভাঙ্গা উপজেলার রাজনৈতিক ও সামাজিক মহলে  অভিমত খোদ রাজনৈতিক মহলের। 

রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন যেহেতু মঙ্গলবার সকাল থেকে সন্ধা পর্যন্ত টানা ১১ ঘন্টার রাজপথে অবস্থানকারীদের সাথে আওয়ামী লীগের রাজনীতির অনেক পলাতক নেতাকর্মীরাও দৃশ্যমান হয়ে ওঠেছিল বলে রাজনৈতিক একক প্লাটফর্ম তৈরী হতে চলেছে চলমান আন্দোলন দুটি ইউনিয়ন পরিষদের।

 তবে অনেকের দৃষ্টিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুটি ইউনিয়নকে পুনরায় ফেরত পাওয়ার লক্ষে তারা শুরু থেকেই জনগণের পাশে থেকে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি ও অবরোধ কর্মসূচিতে সরাসরি মাঠে নেমেছেন। সেখানে নিক্সন চৌধুরীর ভিডিও বার্তায় চলমান সরকার, নির্বাচন কমিশন এবং বিএনপি নেতা কর্মীদের প্রসঙ্গে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অশোভনীয় বক্তব্য ভাবনার করিডরে ঘুরপাক খাচ্ছে বলে মনে করছেন অভিজ্ঞ রাজনৈতিক মহল। 

নিক্সন চৌধুরীর ভিডিও বার্তা প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য বা প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও এবিষয়ে বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর ৪ আসনের বিএনপি'র সম্ভাব্যপ্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান বলেন, আওয়ামী লীগের দোসর পলাতক নেতা একটি ভিডিও বার্তায় বিএনপি নেতাকর্মীদের ইংগিত করে যে ধরনের অশোভন বক্তব্য করেছেন রাজনৈতিক শিষ্টাচার ও বহির্ভূত। বিএনপি কখনও নোংরা মানসিকতার পরিচয়ে রাজনীতি করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন, মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যর প্রতীক তারেক রহমানের দিকনির্দেশনায় যেসংগঠন গণমানুষের জন্য রাজনীতি করেন আর যাইহোক কোন নোংরা ভাষায় কথা বলতে পারেন না যা অন্য কেউ করে থাকেন। এ প্রসঙ্গে শহিদুল ইসলাম বাবুল খান তার নিজস্ব পেইজে পোস্ট করেছেন খিস্তিখেউর, নোংরা, অশ্লীল, কুৎসিত বাক্যবান কখনও রাজনীতির অনুষঙ্গ হতে পারে না। জীবনেও এগুলো শিখি নাই। জবাব দেবারও প্রয়োজন মনে করি না। রুচিবোধের এত দৈন্যতা হয় নাই।

ভাঙ্গা উপজেলার আন্দোলন প্রসঙ্গে সর্বশেষ আপডেট সন্ধ্যা ৬টা ২০ মিনিটে অবোধকারীরা আন্দোলন তুলে নিয়েছেন বিধায় রাতে কোন আন্দোলন না থাকলেও বুধবার সকাল ৭টা থেকে রাজপথে অবস্থান কর্মসূচী ঘোষণা করা হয়েছে বলে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম ছিদ্দিক মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। 

এরআগে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত অবরোধ কর্মসূচি  পালন করার পর  অবরোধ তুলে নিলে ভাঙ্গা মাওয়া মহাসড়ক ও বরিশাল মহাসড়ক এবং মাওয়া ভাঙ্গা ফরিদপুর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪