| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজাকারের তকমা দিয়ে দেশপ্রেমিক আলেম-ওলামাদের হত্যা করেছে আ.লীগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ১৭:৫২:২৫:অপরাহ্ন  |  ১৫৪৭৭২৯ বার পঠিত
রাজাকারের তকমা দিয়ে দেশপ্রেমিক আলেম-ওলামাদের হত্যা করেছে আ.লীগ
ছবির ক্যাপশন: রাজাকারের তকমা দিয়ে দেশপ্রেমিক আলেম-ওলামাদের হত্যা করেছে আ.লীগ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:

বাংলাদেশ জামায়াতে ইসলামি সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো: জাহিদুল ইসলাম জাহিদ বলেছেন, ২০২৪ এর জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅর্ভুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে। এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ইসলামি শক্তি বিজয় লাভ করেছে।

তিনি আরও বলেন, এদেশের সকল রাজনৈতিক দল, পেশাজিবী, বুদ্ধিজীবি, সুশিল সমাজ সবাইকে ভারত কিনে নিতে সক্ষম হয়েছে। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামিই একটি মাত্র রাজনৈতিক দল, যে দলটিকে কিনতে তারা ব্যার্থ হয়েছে। 

শুক্রবার সন্ধায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জামায়াতে ইসলামি আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।    

এসময় অধ্যাপক মো: জাহিদুল ইসলাম জাহিদ বলেন, এদেশের প্রকৃত রাজাকার আওয়ামীলীগ, তারা মুক্তিযুদ্ধের পর প্রকৃত রাজাকারদের বিচার না করে কলংকের ইতিহাস রচনা করেছে। স্বাধীনতার ৪৩ বছর পরে রাজাকারের তকমা দিয়ে এদেশের দেশপ্রেমিক আলেম-ওলামাদের হত্যা করেছে।

জামায়াতে ইসলামি যুব শাখার খোকশাবাড়ি ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক মো: শহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মিজানুর রহমান মিজান প্রমূখ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪