শেরপুর প্রতিনিধি:
শেরপুরে সাপের কামড়ে জামাল মিয়া (৭০) নামে একজন ওঝা মারা গেছে।জামাল মিয়ার বাড়ী শেরপুর সদর উপজেলার কামারের চর এলাকার ডোবার চরে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।
পারিবারিক সুত্র জানায় শুক্রবার বিকাল তিনটার দিকে ওঝা জামাল মিয়া প্রতিবেশী এলাকা ৪ নং চরে একটি বিষাক্ত সাপ ধরে।এক পর্যায়ে সাপ ওঝার আঙ্গুলে কামড় দেয়। কিন্ত ওঝা বুঝতেই পারেনি, ঘন্টা দেড়েক পরে ওঝার শরীর খারাপ ও মৃত্যুর ঝুকিতে পড়লে দ্রুত সদর হাসপাতালে আনা হয়।
ভিকটিমের স্বজনদের দাবী হাসপাতালে এন্টিভেনাম নেই।একটি এন্টিভেনাম বাহির থেকে দেওয়ার পরে দ্রুত ময়মনসিংহ হাসপাতালে নিতে বলা হয়। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে নকলা এলাকায় তার মৃত্যু হয়।
তবে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সেলিম মিয়া বলেছেন, হাসপাতালে এন্টিভেনাম সরবরাহ আছে। ওঝার সাথে কি হয়েছে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/সোহাগ