| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুম্মার নামাজে খুতবা দিতে গিয়ে খতিব প্রাণ হারালেন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ১৯:২৪:০৭:অপরাহ্ন  |  ১৫৬৪১৪৬ বার পঠিত
জুম্মার নামাজে খুতবা দিতে গিয়ে  খতিব প্রাণ হারালেন
ছবির ক্যাপশন: জুম্মার নামাজে খুতবা দিতে গিয়ে খতিব প্রাণ হারালেন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে জুম্মার নামাজে খুতবা দিতে গিয়ে মারা গেছেন সাবেক মাদ্রাসা শিক্ষক ও খতিব সিদ্দিকুল ইসলাম (৭০)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর সরদারবাড়ী জামে মসজিদে ইসলামী বয়ানরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক জানান, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

সিদ্দিকুল ইসলাম শ্যামনগরের যতীন্দ্রনগর গ্রামের মৃত আকবর হোসাইনের ছেলে। তবে তিনি স্ত্রী-সন্তান নিয়ে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর গ্রামে বসবাস করতেন।তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুসল্লিরা বলেছেন, “জীবনের শেষ মুহূর্তেও তিনি ইসলামের বাণী প্রচার করতে করতে না ফেরার দেশে চলে গেলেন।”

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪