| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিগঙ্গা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ০৭:৪০:৫৫:পূর্বাহ্ন  |  ১৫৩৯০৫২ বার পঠিত
কালিগঙ্গা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: কালিগঙ্গা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার বেঙ্গরই এলাকায় কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পিবিআই, সিআইডি ও র‍্যাবের যৌথ টিম মরদেহের পরিচয় শনাক্তের কাজ করছে। শনাক্তের পর লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা তিন থেকে চার দিন আগে ঘটেছে। পরিচয় নিশ্চিত হলে মৃত্যুর কারণ জানা যাবে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪