| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবিতে প্রথম উদ্যোক্তা মেলার আয়োজন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ০৯:৩৮:১৬:পূর্বাহ্ন  |  ১৫৪৫০৭৩ বার পঠিত
জবিতে প্রথম উদ্যোক্তা মেলার আয়োজন
ছবির ক্যাপশন: জবিতে প্রথম উদ্যোক্তা মেলার আয়োজন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবিয়ান উদ্যোক্তা ফোরামের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা।

আসছে ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫, রোজ বুধবার ও বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় এ আয়োজন করা হচ্ছে। 

এতে অংশগ্রহন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উদ্যোক্তারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীদের অনেকেই উদ্যোগ নিয়ে বিপণন শুরু করলেও পরবর্তীতে প্রেষণা হারিয়ে বেকারত্বের চরম দুর্বিসহ পরিস্থিতি পার করে। তাদের মাঝে উদ্যোক্তা হয়ে উঠার এই প্রেরণাকে উজ্জীবিত আর সমুন্নত রাখতেই বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন।

আগামী (১৪ সেপ্টেম্বর) ২০২৫ তারিখ পর্যন্ত থাকছে স্টল বুকিংয়ের সময়সীমা।

দুইদিনব্যাপী এই উদ্যোক্তা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা পাবেন প্রত্যয়নপত্র। থাকছে সেরা স্টল সজ্জা ও সেরা উদ্যোক্তা পুরস্কার।

মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের নিয়ে প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র ও ভিডিওবার্তায় ছড়িয়ে দেওয়া  হবে তাদের গল্প। উদ্যোক্তা মেলার শেষ আয়োজনে থাকবে কনসার্ট। 

উক্ত অনুষ্ঠানের আয়োজক কমিটির সমন্বয়ক অমৃত রায় বলেন,"জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আমরা দুইদিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা আয়োজন করছি। জবিয়ান ভাই বোনদের উপকৃত করতে বা উদ্দ্যমী উদ্যোক্তা মনেভাবকে এগিয়ে নিতে সহায়তা করতে পারলেই এ উদ্যোগ সফলতার মুখ দেখবে"।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪