| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে হেফাজত নেতা মাওলানা মুলু মুন্সির সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ১১:০১:৪১:পূর্বাহ্ন  |  ১৫৬০২২০ বার পঠিত
শেরপুরে হেফাজত নেতা মাওলানা মুলু মুন্সির সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশন: শেরপুরে হেফাজত নেতা মাওলানা মুলু মুন্সির সংবাদ সম্মেলন

শেরপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: শেরপুরে গরুর হাটে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি ও হেফাজতে ইসলামের জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম মুলু মুন্সি। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চরপক্ষীমারি ইউনিয়নের সাত পাকিয়া গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

মাওলানা মুলু মুন্সি অভিযোগ করে বলেন, সম্প্রতি নামসর্বস্ব অনিবন্ধিত একটি নিউজ পোর্টালে “শেরপুরে গরুর হাটে হামলা, মাওলানা শফিকুল ইসলাম মুলু মুন্সির যোগসাজশের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, তাকে জড়িয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার দায় চাপিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা সত্য নয়।

তিনি আরও বলেন, “২০১২ সাল থেকে আমি হেফাজতে ইসলামের সদস্য এবং ২০১৭ সাল থেকে খেলাফত মজলিসের সক্রিয় সদস্য। জুলাই আন্দোলনের পর থেকে জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। অতীতে রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হলেও, কখনো কোনো সম্পদ দখল বা রাজনৈতিক পদ-পদবী ব্যবহার করে প্রভাব খাটাইনি।”

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার ভাই আকবর চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে সম্পদ অর্জনের অভিযোগও অসত্য। এসব মিথ্যা প্রচারণা প্রতিপক্ষরা তাকে হেয় করার জন্য চালাচ্ছে। এ সময় তিনি মানহানির অভিযোগে অনিবন্ধিত নিউজ পোর্টালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪