| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ১১:০৩:১০:পূর্বাহ্ন  |  ১৫৭২৫০৮ বার পঠিত
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’  প্রত্যাহারের দাবি
ছবির ক্যাপশন: ময়মনসিংহের ভালুকায় সাংবাদিকের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধন করা হয়।

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় কর্মরত একাধিক সাংবাদিকের নামে বন কর্মকর্তার করা মামলাকে ‘মিথ্যা মামলা’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার (১৩ জুলাই) সকালে ভালুকা প্রেস ক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। 

ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক এস এম শাজাহান সেলিম, আলমগীর হোসেন, ফিরোজ খান, এম এ সবুর, মোখলেছুর রহমান মনির, আকরাম হোসেন, শফিউল্যাহ আনসারী, আল আমীন, মর্জিনা আক্তার, লিমা আক্তার, শাহিদুজ্জামান সবুজ প্রমুখ।

বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে বন কর্মকর্তার দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪