| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ১১:২১:১৭:পূর্বাহ্ন  |  ১৫৪৭৮০০ বার পঠিত
ভাঙ্গায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
ছবির ক্যাপশন: ভাঙ্গায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের  যুবক আলা উদ্দিন শেখ তার বড় ভাই সালাহউদ্দিন শেখ (৩৫) কে নির্মমভাবে বটি দিয়ে কুপিয়ে  হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সালাউদ্দিন শেখ ভদ্রাসন উত্তর পাড়া গ্রামের জাহাজান শেখের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালাউদ্দিন শেখ গত বৃহস্পতিবার জরুরী কাজে ঢাকায় অবস্থান করছিলেন। মাদকাসক্ত ছোট ভাই আলা উদদীন শেখ বৃহস্পতিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় অনধিকার চর্চায় তার বড় ভাইর স্ত্রীর কক্ষে প্রবেশ করে। বড় ভাই সালাহউদ্দিনের স্ত্রী ও মেয়ে চিৎকার শুরু করলে আলাউদ্দিন শেখ দ্রুত কক্ষের থেকে পালিয়ে যায়।

মোবাইল ফোনে ঘটনাটি জানতে পেরে শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে বড় ভাই সালাহউদ্দিন বাড়িতে আসেন। তিনি বিষয়টি জানতে চাইতেই তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন ছোট ভাই। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির চরম পর্যায় আলাউদ্দিন ধারালো বটি দিয়ে বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বাড়ি থেকে পালিয়ে যায়।  স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়ে বলে স্বজনরা জানান।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তিনি আরও বলেন, ঘটনার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪