মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : গত ১৬ আগষ্ট দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে উদ্বোধন হয়েছিলো ১৬ দলীয় “বেনাপোল বাজার ফুটবল টুর্নামেন্ট”-২০২৫। “সম্প্রীতির বন্ধনে আমরা” এমন প্রতিপাদ্য দিয়ে এ খেলার আয়োজন করে বেনাপোল বাজার কমিটি।
এই টুর্নামেন্টে মোট ১৬টি ফুটবল দল অংশ গ্রহণ করে। সপ্তাহের প্রতি শনিবার এই টুর্নামেন্টের বাকী খেলা ধারাবাহিক ভাবে চলতে থাকবে।
খেলার কর্মসূচি মোতাবেক শনিবার (১৩সেপ্টেম্বর) সেমি ফাইনালে চারটি দল অংশগ্রহণ করে। সমাপনী দিনে সকাল ১০টায় ও বিকাল ৪টায় বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড মাঠে এ খেলায় অংশ নেয় ৪টি দল। দলগুলো হলো, নিত্য হাট,হাজী মোহাম্মদ উল্লাহ সুপার মার্কেট, হীরা সুপার মার্কেট ও ডাবল মার্কেট।
জানা গেছে, সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হাজী মোহাম্মদ উল্লাহ সুপার মার্কেট তিন এক গোলে নিত্য হাটকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হন। দুই খেলায় ২জনকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়।
এদিকে বিকাল ৪টার সময় ডাবলু মার্কেটকে ২-০ গোলে হারিয়ে হীরা সুপার মার্কেট ফাইনালে উঠে।
খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন, মো. ইয়াসিন আরাফাত, মো. ইয়ানুর রহমান, মো. রায়হান হোসেন (যশোর) ও মো,আব্দুল বাসেত মল্লিক। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ট্রপি তুলে দেন বেনাপোল বাজার কমিটি’র সভাপতি-মো.আবু তালেব এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মো তোফাজ্জল হোসেন তুফান,সাইদুর রহমান, প্রচার সম্পাদক মো, সাহাবুদ্দিন খোকন। এ সময় পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাজার কমিটি’র সদস্য আবু সাঈদ বকুল ক্রীড়া সম্পাদক ও আব্দুল হামিদ কমিটি’র অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বেনাপোল সীমান্ত প্রেসক্লাবের সিনিয়ার সহ-সভাপতি মো. মনির হোসেন উপস্থিত ছিলেন। খেলার চমৎকার ধারাভাষ্য দেন মো. মহিউদ্দিন মহি ও সাইদুর রহমান সাঈদ।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা