| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় তালিমুল কুরআন ফাউন্ডেশনের মুয়াল্লিম ও হাজি সমাবেশ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ১৪:৫২:৫৮:অপরাহ্ন  |  ১৫৩৪২৪১ বার পঠিত
বগুড়ায় তালিমুল কুরআন ফাউন্ডেশনের মুয়াল্লিম ও হাজি সমাবেশ অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: বগুড়ায় তালিমুল কুরআন ফাউন্ডেশনের মুয়াল্লিম ও হাজি সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে শনিবার (১৩ সেপ্টেম্বর) তালিমুল কুরআন ফাউন্ডেশন শহর শাখার উদ্যোগে মুয়াল্লিম ও হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

শহর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ নজরুল ইসলাম ও কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ মাওলানা আব্দুর রহিম।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ফজলুল হক, অধ্যক্ষ আব্দুল মান্নান, মাওলানা মোস্তফা মাদানী, সাবেক এমপি মাওলানা শাহাদাতুজ্জামান, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন, আলহাজ রফিকুল ইসলাম ও মাওলানা মমতাজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, “আপনারা আল্লাহর মেহমান হয়ে হজ সম্পন্ন করেছেন। আল্লাহ আমাদের সমাজে কুরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রামের আহ্বান জানিয়েছেন। আমরা জামায়াতে ইসলামী সে দায়িত্ব পালন করছি। দেশকে বৈষম্য, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত নতুন বাংলাদেশ গড়তে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা জামায়াতের প্রধান লক্ষ্য। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনের মাধ্যমে এমন বাংলাদেশ নির্মাণ করতে চান যেখানে সকল মানুষ মৌলিক অধিকারের নিশ্চয়তা পাবেন এবং ভয় ও শঙ্কামুক্ত জীবন যাপন করতে পারবেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪