| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাকসু নির্বাচনে সতন্ত্র প্রার্থী শেরপুরের সন্তান কিরন’ সর্বোচ্চ ভোট পেলেন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ১৮:১৭:৩৯:অপরাহ্ন  |  ১৫৩৩৮৫৬ বার পঠিত
জাকসু নির্বাচনে সতন্ত্র প্রার্থী শেরপুরের সন্তান কিরন’ সর্বোচ্চ ভোট পেলেন
ছবির ক্যাপশন: কিরন/ ছবি : সংগৃহীত

শেরপুর প্রতিনিধি:

জাহাঙ্গীর ভার্সিটিতে কেন্দ্রীয় সংসদে নির্বাচনে জাতীয় দলের ফুটবল খেলোযার শেরপুরের গর্বিত সন্তান ক্রিড়া সম্পাদক পদে ৫৭৭৮ ভোট পেয়ে মাহমুদুল হাছান কিরন নির্বাচিত হয়েছেন । 

কিরন জাতীয় অনুর্ধ ২৩ ফুটবল দলের খেলোয়ার – সে বর্তমানে বাংলাদেশের হয়ে এশিয়া কাপ ফুটবল খেলতে এখন মালয়েশিয়াতে- এজন্য তার নিজের ভোট ও দিতে পারেন নি ।

কিরন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কামাল হলের বাংলা বিভাগের ৪৮ তম ব্যাচের ছাত্র। সে জাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে ক্রিড়া সম্পাদক পদে, ৫৭৭৮ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । 

মাহমুদুল হাসান কিরন শেরপুর শহরের পৌর এলাকার খরমপুরস্থ-বাড়ী-বাবা শেরপুর পৌর সভার যান্ত্রিক সহকারী  আমাদের মুন্না ভাই,মা হাছিনা আক্তার কাকন একজন গৃহনী । স্থানীয় এলাকাবাসী সবাই এ বিজয়ে আনন্দিত এবং খুশী ।

এ বিয়য়ে শেরপুরের বাফুফের সভাপতি ও সাবেক শেরপুর জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মানিক দও- বলেন, কিরন একজন জাতীয় দলের ভালো ফুটবল খেলোয়ার অত্যান্ত ভালো নম্রভদ্র ছেলে । আমি ও আমাদের শেরপুরের পুরো ফুটবল প্রেমি এবং জেলার সবাই খুশী , আনন্দিত কিরনের এ বিজয়ে সম্মান জানাই।

হল সংসদ নির্বাচনে শুধু ছাত্রদল আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করেছিল। বাকি ছাত্রসংগঠনগুলো কোনো আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করেনি। তবে তারা অনেক স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছিল। বেশির ভাগ ক্ষেত্রে এই স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দিয়েছে ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪